| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার প্রতিবেশীর বাসায় ৮ বছরের শিশুর ছিন্নভিন্ন লাশ

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৯:২৭:৪১:অপরাহ্ন  |  ১৩৭০ বার পঠিত
এবার প্রতিবেশীর বাসায় ৮ বছরের শিশুর ছিন্নভিন্ন লাশ

স্টাফ রিপোর্টার: ঢাকায় আবার নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। এবার রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্পের একটি বাসায় লামিসা (৮) নামে এক শিশুর খণ্ডবিখণ্ড লাশ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) পুলিশ জানিয়েছে, বাসাটি লামিসার প্রতিবেশীর। ওই বাসার বাথরুমে পাওয়া গেছে খণ্ডিত মস্তক, বাকি অংশ পাওয়া গেছে রুমের ভেতরে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, শিশু লামিসা পরিবারের সঙ্গে মিল্লাত ক্যাম্পে থাকতো। তার লাশটি পাওয়া গেছে প্রতিবেশী সোহেল রানার বাসায়। ঘটনাটির পরপরই সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়।

তবে সোহেল পালিয়ে গেছেন। 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, শিশুটি স্কুল থেকে ফিরে এসেই এই হত্যাকাণ্ডের শিকার হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪