টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে কালিহাতী খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিত্ব করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
এ সময় বক্তারা বলেন, ২০২৬ সালের ধান সংগ্রহ অভিযানে মোট ১ হাজার ৮৭৮ মেট্রিক টন ধান এবং ৮ হাজার ৯১০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। তারা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে আরও উৎসাহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, এ ছাড়াও উপস্থীত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম এ খালিদ, সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহর আলী, উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন এবং কালিহাতী পৌর কাউন্সিলর এনামুল হকসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে স্লোগানে মাধ্যমে কৃষকদের উজ্জীবিত করেন।
রিপোর্টার্স২৪/ফয়সাল