| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক সেবনে বাধা দেওয়ায় পরদিন কুপিয়ে হত্যা, আটক ২

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৯:৫০:৫৪:অপরাহ্ন  |  ১০৩৯ বার পঠিত
মাদক সেবনে বাধা দেওয়ায় পরদিন কুপিয়ে হত্যা, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পাড়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. জুয়েল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে মদনগঞ্জ সরকারি আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল হোসেন বন্দরের শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ ও আশিক নামে দু’জনকে আটক করা হয়েছে। এছাড়া সীমান্ত ও সৈকতসহ আরও কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের ভাই সোহেল হোসেন জানান, সোমবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবককে মাদক সেবনে বাধা দিলে তাদের সঙ্গে জুয়েলের তর্ক হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জুয়েলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত জুয়েল শীতলক্ষ্যা নদীতে বালু উত্তোলনের ইজারার কাজে নিয়োজিত ছিলেন। নদীর পাড়ে ড্রেজার ব্যবসার জন্য ব্যবহৃত একটি টিনশেড অফিসের পাশেই এ হামলার ঘটনা ঘটে।

ওসি আশরাফ উদ্দিন বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, আগের দিনের তর্কের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তরা এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত।”

সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪