| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে শ্বশুরবাড়ি থেকে ছাগল না দেওয়ায় গৃহবধূকে পুড়িয়ে নির্যাতন

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ২১:৪৯:১৫:অপরাহ্ন  |  ১৭৪৬ বার পঠিত
ঈদে শ্বশুরবাড়ি থেকে ছাগল না দেওয়ায় গৃহবধূকে পুড়িয়ে নির্যাতন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতে আসন্ন কুরবানির ঈদে খাসি ছাগল না দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী গৃহবধূ শিমা আক্তারকে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় হাসান হাওলাদার।

মঙ্গলবার (১৯ মে) রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কুরবানির ঈদকে সামনে রেখে স্বামী রহিম, শ্বশুর মেজবাহ উদ্দিনসহ শ্বশুরবাড়ির লোকজন যৌতুক ও একটি বড় খাসি ছাগলের দাবি জানিয়ে আসছিল। দরিদ্র পরিবারের পক্ষে সেই দাবি পূরণ করা সম্ভব না হওয়ায় শিমার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

একপর্যায়ে তাকে আগুনে পুড়িয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর অভিযুক্তরা ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪