| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে জেন্ডার সংবেদনশীল গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ০২:৩২:৪০:পূর্বাহ্ন  |  ১১২৫ বার পঠিত
ময়মনসিংহে জেন্ডার সংবেদনশীল গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবা মীরা। তিনি কর্মশালার উদ্বোধন ও সমাপনী বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এবং ডিস্ট্রিক্ট ম্যানেজাররা অংশ নেন।

সভায় গ্রাম আদালতকে আরও জেন্ডার সংবেদনশীল, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।

আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে নারী, দরিদ্র, সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পটির লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের বিচার ব্যবস্থায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততায় গ্রাম আদালতের সেবাকে আরও কার্যকর করে তোলা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪