| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ০২:৩৭:৪৩:পূর্বাহ্ন  |  ২০৭৫ বার পঠিত
ময়মনসিংহে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: সারাদেশের ন্যায় ময়মনসিংহে ভূমিসেবা মেলা- ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ‌। 

ভূমি মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হল ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্লাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। এই মেলায় জনগণ সরাসরি ভূমিসেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিক ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ , মৌজা ম্যাপ সংগ্রহসহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।

ভূমিসেবা মেলা উদ্বোধনের আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির পর অনুষ্ঠানের উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা মেলার বিভিন্ন স্টলসমূহ পরিদর্শন করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪