| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোংলা নদীতে ট্রলার সংঘর্ষ, নিখোঁজ অন্তত ৬ শ্রমিক

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ০২:৪৮:১৯:পূর্বাহ্ন  |  ১৯০৩ বার পঠিত
মোংলা নদীতে ট্রলার সংঘর্ষ, নিখোঁজ অন্তত ৬ শ্রমিক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা নদীতে দুই যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৬ জন ইপিজেড শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে মোংলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নদী থেকে সাঁতরে তীরে ওঠা শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে কারখানার ছুটি শেষে ইপিজেডের শ্রমিকরা মোংলা খেয়াঘাট এলাকায় জড়ো হন। পরে প্রায় ৫০ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার নদী পারাপারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলারে থাকা নারী-পুরুষসহ অন্তত ২০ জন শ্রমিক নদীতে পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অনেক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে এখনো অন্তত ৫ থেকে ৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেরা ও বাসিন্দারাও উদ্ধারকাজে সহায়তা করছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সাঁতরে তীরে ওঠা শ্রমিকদের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ৫ থেকে ৬ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারে মোংলা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪