| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদা না দেওয়ায় মারধরের পর অটোচালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৪:৪১:৩৪:অপরাহ্ন  |  ১১৪০ বার পঠিত
চাঁদা না দেওয়ায় মারধরের পর অটোচালকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাতে ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলায় আহত এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা।

বুধবার (২০ মে) সকালে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত অটোচালক মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিহতের স্বজনরা জানান, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেন। কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করলে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছেন।

অটোচালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪