| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে মোবাইল কোর্ট

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৪:৫২:২৭:অপরাহ্ন  |  ৯৬০ বার পঠিত
চট্টগ্রামে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে মোবাইল কোর্ট

চট্টগ্রাম প্রতিনিধি: ‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম মহানগর-এর কর্ণফুলী বাজার (আগ্রাবাদ) ও কাজীর দেউড়ি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

জনসাধারণের সচেতনতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের বিশেষ বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে কাজীর দেউড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ফারজানা রহমান মীম। এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া কর্ণফুলী বাজার (আগ্রাবাদ) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সাদমান সহিদ এবং শুভ আহমেদ। কৃষি বিপণন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায় এবং যথাযথ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বাজার মনিটরিং টাস্কফোর্সের মোবাইল কোর্ট কার্যক্রম পুরো মাসজুড়ে চলমান থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪