| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৫:৩৪:০২:অপরাহ্ন  |  ১০৩৫ বার পঠিত
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: শরীয়তপুরে চিকিৎসক ডা. নাসির এবং রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ কর্মরত ডা. রায়হান রাব্বানীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল-এর সামনে এ মানববন্ধনের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঝিনাইদহ জেলা শাখা। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা অংশ নেন। এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, ড্যাব জেলা শাখার সিনিয়র নেতা ডা. হাসানুজ্জামান, আজীবন সদস্য ডা. আব্দুল খালেক, শিশু কনসালটেন্ট ডা. আনোয়ারুল ইসলাম, ডা. মোকাররম হোসেন, ডা. রেজাউল ইসলাম, ডা. আরাফাত রহমান, ডা. জাকির হোসেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ মনিরুল ইসলাম, শাহিন ঢালী, শুভসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। চিকিৎসকরা জীবন বাজি রেখে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, অথচ বারবার হামলা ও হয়রানির শিকার হচ্ছেন।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে চিকিৎসকরা ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪