| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিস্তা টোল প্লাজায় কুকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৯

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৫:৪৬:০৬:অপরাহ্ন  |  ৮৪১ বার পঠিত
তিস্তা টোল প্লাজায় কুকৃবি  শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা,  আহত ৯

কুড়িগ্রাম প্রতিনিধি: দিনাজপুরে ফিল্ড ট্রিপ শেষে ফেরার পথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তিস্তা ব্রিজ টোল প্লাজার কর্তব্যরত ব্যক্তিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৮টার দিকে তিস্তা ব্রিজ টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে বাসচালকের সঙ্গে টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এগিয়ে এলে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য ও টোল প্লাজার কর্মচারীরা তার সঙ্গে অসদাচরণ করেন।

এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন ব্যক্তি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত ৯ জন আহত হন। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান লিমন জানান, আহত শিক্ষার্থীরা কুড়িগ্রাম সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনার পরপরই তিনি লালমনিরহাট জেলার পুলিশ সুপার ও সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে স্থানীয়দের সাক্ষ্যের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শিক্ষকরা বিষয়টি নিয়ে কাজ করছেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪