| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পালিত

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৭:৩১:৩০:অপরাহ্ন  |  ৮২৯ বার পঠিত
কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. তামান্না তাসনীম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাহিদুল হক। এছাড়া বক্তব্য রাখেন ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহম্মেদ, কাপাসিয়া প্রেসক্লাব-এর সভাপতি এফএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি-এর সভাপতি সফিকুল ইসলাম সবুজ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামীম, কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ রাসেল সরকার প্রমুখ।

এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করেন। পরে কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষায় কাজ করা ফায়ার সার্ভিস কর্মীদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের হয়ে তরগাঁও মেডিকেল মোড় প্রদক্ষিণ করে কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনে এসে শেষ হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪