রিপোর্টার্স ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে অচেতন হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানানো যাবে বলে তিনি জানান।
সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবব পেয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে সরাইল দমকল বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে গ্যাস জমে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত ছাড়া কিছু এখনই বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হবে।