| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেইশ বছর পরে বেগম জিয়ার রোপণ করা সবেদা গাছের রক্ষণাবেক্ষণ শুরু

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৮:৪৮:৫১:অপরাহ্ন  |  ৮৩৫ বার পঠিত
তেইশ বছর পরে বেগম জিয়ার রোপণ করা সবেদা গাছের রক্ষণাবেক্ষণ শুরু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোপণ করা একটি সবেদা গাছ দীর্ঘ ২৩ বছর পর আবারও রক্ষণাবেক্ষণের আওতায় আনা হয়েছে।

২০০২ সালের ৪ মে তৎকালীন প্রধানমন্ত্রীর ভাঙ্গা উপজেলা সফরের সময় তিনি হাসপাতাল চত্বরে সবেদা ফলের একটি চারা রোপণ করেন। সময়ের পরিক্রমায় গাছটি বড় হয়ে ছায়া ও ফল দিচ্ছে, তবে দীর্ঘদিন সেটি ছিল অবহেলিত অবস্থায়।

সম্প্রতি স্থানীয় ভাঙ্গা উপজেলা ছাত্রদল-এর নেতাকর্মীরা গাছটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে সংরক্ষণের উদ্যোগ নেন। তাদের অনুরোধে এগিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসীভ জুবায়ের নাদিম।

তার উদ্যোগে গাছটির চারপাশে ইট-বালুর রিং তৈরি করে সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গাছটি অবহেলায় থাকলেও এটি এখন একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে গুরুত্ব পাচ্ছে।

ছাত্রদল নেতা মিশান আহসান বলেন, গাছটি সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজন্ম বেগম জিয়ার ভাঙ্গা সফরের স্মৃতি সম্পর্কে জানতে পারবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসীভ জুবায়ের নাদিম বলেন, গাছটি শুধু একটি উদ্ভিদ নয়, এটি একটি ঐতিহাসিক স্মৃতি—এ কারণেই স্থানীয়দের সহযোগিতায় এর রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪