| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৯:০৪:৫৯:অপরাহ্ন  |  ৬৪৬ বার পঠিত
চাটমোহরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঘর ঝাড়ু ও নগদ টাকার লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। বুধবার (২০মে) এ মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

জানা গেছে, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যার দিকে জনৈক শামসুল হকের মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের মৃত মিয়াজান প্রামানিকের ছেলে আব্দুল জলিল (৪৮) ঘর ঝাড়ু ও টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে মেয়েটিকে শ্লীলতাহানি করে। বিষয়টি জানাজানি হলে জলিল পালিয়ে যায়। 

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান,  অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪