| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ২১:৫০:২২:অপরাহ্ন  |  ৬০০ বার পঠিত
ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, দুর্যোগ মোকাবিলা, অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগে এই বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তিনি নিরাপদ নগরী ও সচেতন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি নগরীর ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে কাজ করার আশ্বাস দেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের পরিচালক মো. আতাউল কিবরিয়া এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস সদস্যরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। পরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দেওয়া, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তুলে ধরা হয়।

এসময় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা ফায়ার সার্ভিসের দক্ষতা ও প্রস্তুতির প্রশংসা করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪