বেনাপোল প্রতিনিধি: দায়িত্ব পালন ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এপ্রিল মাসে সেরা নির্বাচিত ২০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে যশোর জেলা পুলিশ।
বুধবার (২০ মে) বিকেলে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের বিশেষ পুরস্কার পেয়েছেন শার্শা থানার পরিদর্শক ফারুক আহমেদ, জেলা পুলিশের অপরাধ শাখার পরিদর্শক মো. শহীদ তিতুমীর, প্রশাসন ও অর্থ বিভাগের ইন্সপেক্টর আজিজ আহমেদ, ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন শাখার পরিদর্শক এবং পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ ইন্সপেক্টর মীর শরিফুল হক।
সেরা উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুরস্কৃত হয়েছেন চৌগাছা থানার ইমরান হোসেন রাজু, জেলা গোয়েন্দা পুলিশের অলোক কুমার দে, সালাউদ্দিন খান কামাল হোসেন এবং জেলা পুলিশের বিশেষ শাখার আশিকুল আলম।
সেরা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সিডিএমএস শাখার রেজেক আলী এবং বিশেষ শাখার মুজাফফর হোসেন। এছাড়া জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল মেজবাহ এপ্রিল মাসের সেরা কনস্টেবল নির্বাচিত হন।
বিশেষ অবদানের জন্য পুলিশ মিডিয়া সেলের নায়েক আমিনুল ইসলাম ও কনস্টেবল তৌহিদুল আলম রঞ্জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া সাইবার ক্রাইম জোনের উপ-পরিদর্শক নুর ইসলাম ও দেবব্রত ঘোষ এবং কনস্টেবল আসাদুর রহমান, আতিকুর রহমান ও সৌরভ সরকারও বিশেষ পুরস্কার পেয়েছেন।
এপ্রিল মাসে দায়িত্বশীলতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে এসব পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি