গ্রেপ্তারকৃত সালমান শাহ খামারডাঙ্গী গ্রামের মো. আব্দুস সাত্তার ওরফে লম্বা সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে অংশ নেন পাংশা মডেল থানার এসআই শামীম রেজা, এসআই শাহারিয়ার হোসেন, এসআই শরিফুল ইসলাম, এএসআই সাকিবুল হাসানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সালমান শাহ পাংশা থানার মামলা নং-৭ (তারিখ: ১১ এপ্রিল ২০২৬)-এর এজাহারভুক্ত আসামি। এছাড়া আরও দুটি মামলায়— পাংশা থানার মামলা নং-৩ (তারিখ: ৭ নভেম্বর ২০২৫) এবং মামলা নং-৩ (তারিখ: ৪ মে ২০২৬)-এর তদন্তে তিনি সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত হন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন