| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় বাসের চাপায় নিহত ১

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১২:৫৩:৪২:অপরাহ্ন  |  ৫৫৩৩৫৫ বার পঠিত
ভাঙ্গায় বাসের চাপায় নিহত ১

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের জয়বাংলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় রিয়াজ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে সাতটার দিকে এদুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ যশোরের বেনাপোলের বাসিন্দা ও কাভার্ড ভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাইওয়ে মহাসড়কের জয়বাংলা বিশ্বরোড মোড়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশে রাখার পর তিনি সকালের নাস্তা খেতে রাস্তার ওপারে যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় পিছন দিক থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

হাইওয়ে থানার এসআই মামুন হাসান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪