| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

করিমগঞ্জে ৯ বস্তা সরকারি চাল জব্দ

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৩:৫৯:২৪:অপরাহ্ন  |  ৫৫৩০৭৭ বার পঠিত
করিমগঞ্জে ৯ বস্তা সরকারি চাল জব্দ

রিপোর্টার্স ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নয় বস্তা সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত উপজেলার নোয়াবাদ ইউনিয়ন সংলগ্ন বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর পৌনে ১২টার দিকে করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

চাল আত্মসাতের অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করলে মুক্তি পান।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ভিজিএফের এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।

তবে একটি চক্র চালগুলো আত্মসাতের উদ্দেশে বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে গোপনে মজুত করে রাখে বলে অভিযোগ ওঠে।

এ তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় নয় বস্তা সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল পরে করিমগঞ্জ উপজেলা পরিষদ এতিমখানা হাফেজিয়া মাদরাসায় এতিম শিশুদের খাবারের জন্য হস্তান্তর করা হয়।

করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বলেন, ইউএনও মহোদয়ের নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালিয়ে নয় বস্তা চাল জব্দ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি অভিযুক্ত ব্যক্তি ইউনিয়ন বিএনপির সভাপতি। তবে তার রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই এখানে মূল বিষয়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪