| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ১২:০৬:৪৮:অপরাহ্ন  |  ৫৫০০৮৮ বার পঠিত
যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় দায়ের হওয়া পুত্রবধূকে ধর্ষণের মামলায় প্রধান আসামি শ্বশুর মিজানুর রহমান গহরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান গহর উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে। তিনি মামলার বাদিনীর শ্বশুর।

শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, ৩৩ বছর বয়সী এক গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার শ্বশুর মিজানুর রহমান গহরের বিরুদ্ধে ৯ মে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

মামলা দায়েরের পর যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার রহস্য উদঘাটন ও পলাতক আসামিকে গ্রেপ্তারে কাজ শুরু করে শার্শা থানা পুলিশ।

এর ধারাবাহিকতায় থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে মিজানুর রহমান গহরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি মারুফ হোসেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪