| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুকুরে নেমে প্রাণ গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ১৫:০৮:৪৯:অপরাহ্ন  |  ৫৪৯৫০৮ বার পঠিত
পুকুরে নেমে প্রাণ গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর

মুন্সিগঞ্জ প্রতিনিধি: বেড়াতে এসে পুকুরে গোসলে নেমে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত দুই শিক্ষার্থী হলেন, সোপান (২৪) ও আজওয়াদ (২৩)। তারা দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মৃত সোপান পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে ও আজওয়াদ ঢাকার মিরপুর-১৩ নম্বর এলাকার রিপন মিয়ার ছেলে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সিগঞ্জে বন্ধুর বাসায় বেড়াতে আসেন। বন্ধুর বাড়ির পুকুরে ৬-৭ জন গোসল করতে নামেন। বাকিরা পাড়ে ছিলেন। এ সময় পা পিছলে আজওয়াদ পানিতে দূরে চলে যান। অপর বন্ধু সোপান উদ্ধারের চেষ্টা করেন। পরে দুজনেই পানিতে তলিয়ে যান। একপর্যায়ে ছাদের উপর থেকে দেখে অন্য বন্ধুরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪