| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে শিশুধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০০:৪৩:৪২:পূর্বাহ্ন  |  ৫৪৮১২৩ বার পঠিত
নারায়ণগঞ্জে শিশুধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকেলে বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। তাদের মধ্যে হিরোকে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিলে পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। অপর অভিযুক্ত সোহেল পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারলেও লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে জানাননি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

রাতে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেন উত্তেজিত জনতা। গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মো. মাহাবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪