| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে এনজিও কর্মী নিহত

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০৮:৩১:৩৭:পূর্বাহ্ন  |  ৫৪৭৮৮৩ বার পঠিত
জয়পুরহাটে এনজিও কর্মী নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত হয়েছে।  

শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজের কর্মস্থল দিনাজপুরের উদ্দেশে রওনা দেন মাফু। পথে শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে পৌঁছালে দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন একটি ট্রাক তাকে চাপা দেয়। 

এতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪