| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ধর্ষককে গণপিটুনি, আইসিইউতে

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০৯:১০:৪৪:পূর্বাহ্ন  |  ৫৪৭৩০৫ বার পঠিত
নারায়ণগঞ্জে ধর্ষককে গণপিটুনি, আইসিইউতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। মুমূর্ষু অবস্থায় অভিযুক্ত যুবক হাসপাতালের আইসিইউতে আছে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (২২ মে) রাতে বক্তাবলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

তিনি বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় আহত যুবক ছাড়াও আরেকজনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, বক্তাবলীর ওই গ্রামের মনির হোসেনের ছেলে হিরো (২২) এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।

পুলিশ কর্মকর্তা তারেক বলেন, শুক্রবার বিকেলে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। বিষয়টি রাতে জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত এক যুবককে আটক করে পিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

শনিবার বেলা সাড়ে এগারোটায় এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্ত যুবক ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে। অন্যদিকে ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য যগত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, সকালে ফতুল্লা মডেল থানায় ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন জেলা প্রশাসক রায়হান কবির।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪