| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর আওয়ামী নেতা কর্মীদের হামলা

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ০২:১৩:৪৩:পূর্বাহ্ন  |  ২১৫ বার পঠিত
আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর আওয়ামী নেতা কর্মীদের হামলা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর চরাঞ্চলে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাঁও ও সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে নরসিংদী সদর মডেল থানার একদল পুলিশ স্পিডবোটে ওই এলাকায় গেলে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শতাধিক লোক পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায় এবং তাদের লাঞ্ছিত করে।

পরে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তাহসি বেগম, খোরশেদ মিয়া, রহিম মিয়া ও সোহাগী।

ঘটনার পর এএসআই নাজমুল হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানায় মামলা করেন। মামলায় আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।

হামলার ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্য নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নরসিংদী সদর মডেল থানার ওসি এ আর এম আল মামুন বলেন, “সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪