| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খুলিবিহিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ০৪:৪৭:২৫:পূর্বাহ্ন  |  ১১৩ বার পঠিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খুলিবিহিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির মাথার খুলি আলাদা হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৩ মে) রাত ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মুখমণ্ডল বিকৃত থাকায় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ বড়ুয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪