| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক নগরী হবে বগুড়াসহ দেশের সব মহানগর: প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ০৯:১৭:১৩:পূর্বাহ্ন  |  ৫৫৩৯৭৯ বার পঠিত
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক নগরী হবে বগুড়াসহ দেশের সব মহানগর: প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই সঙ্গে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের আশ্বাসও দেন তিনি।

রোববার (২৪ মে) দুপুরে বগুড়া সিটি করপোরেশন হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এম আর ইসলাম স্বাধীন।

প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটির নাগরিক দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “ফুটপাত দখলমুক্ত করা হবে, তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। তাদের জন্য পরিকল্পিত ও সন্তোষজনক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

মীর শাহে আলম বলেন, বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) প্রতিষ্ঠা, মেট্রোপলিটন পুলিশ গঠন, মাটিডালি থেকে বনানী পর্যন্ত এসি বাস চালু, তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন এবং ফুটবল স্টেডিয়াম নির্মাণসহ সরকারের একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি দাবি করেন, এসব প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে” আধুনিক ও পরিকল্পিত বগুড়াসহ দেশের সব মহানগর গড়ে উঠবে।

সভায় আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন রনি এমপি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, ডিডি-এলজি রাজিয়া সুলতানা এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে প্রতিমন্ত্রী দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪