| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিদস্যু ও ভূমি জালিয়াতিদের বিরুদ্ধে মানববন্ধন ও গণস্বাক্ষর সমাবেশ

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১৯:০৯:৪৭:অপরাহ্ন  |  ২৪৭৪ বার পঠিত
ভূমিদস্যু ও ভূমি জালিয়াতিদের বিরুদ্ধে মানববন্ধন ও গণস্বাক্ষর সমাবেশ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ভূমিদস্যু, ভূমিজালিয়াত ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও গণস্বাক্ষর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১০ টার দিকে লোহাগড়া উপজেলাবাসীর ব্যানারে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এ  মানববন্ধন ও গণস্বাক্ষর সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত কয়েকজন চিহ্নিত ভূমিদস্যু ও প্রভাবশালী ব্যক্তি আমাদের মালিকানাধীন জমি অবৈধ ভাবে জাল দলিল এবং ডিগ্রী তৈরী করে দখলের চেষ্টা করে আসছে। তারা ইতিমধ্যে অনেককে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। 

লক্ষীপাশা গ্রামের ভূমিদস্যু মো. সাহিদুল ইসলাম জাল-জালিয়াতি করে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। লক্ষীপাশা ও রামপুর মৌজায় তার ৪টা বাড়ি রয়েছে। ভূমিদস্য মো. সাহাজান কুটির নামে-বেনামে অন্তত ৫০ কোটি টাকার মালিক। ভূমি জালিয়াতি করে অবৈধভাবে এ টাকা আয় করেছে। ভূমি জালিয়াতিচক্রের আরেক সদস্য উপজেলা পরিষদের অফিস সহায়ক জাহিদ হোসেন ও তার সহযোগিরা দেওয়ানি ৬৯০/১৯৮৩ নং কেসের মাধ্যমে জাল ডিগ্রী তৈরী করে।  যার ৪নং বাদী জাহিদের বোন জামাই এস এম খায়রুল হাসান। এ রকমে অনেক জালজালিয়াতি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভূমিদস্যু জাহিদ হোসেন।

ভূক্তভোগী আরেক বক্তা লক্ষীপাশা গ্রামের বাসিন্দা সুশান্ত বিশ্বাস বলেন, আমরা ব্রিটিশ আমল থেকে নিজ বাড়ি থেকে যে রাস্তা দিয়ে যাওয়া-আসা করছিলাম সেই রাস্তার জমি এই জালিয়াত চক্র ভূয়া ডিগ্রী তৈরী করে স্থায়ীভাবে দখলের চেষ্টা করছে। জালিয়াত চক্রের প্রধান মদদদাতা হলেন লক্ষীপাশা গ্রামের বাসিন্দা দিদার এলাহী সজিব। সজিব নিজেই সরকারি রাস্তার জমি জালিয়াতচক্রের  মাধ্যমে অবৈধ কাগজপত্র তৈরী করে স্থায়ী ভাবে দখলের পায়তারা করছে। এমনকি পেশী শক্তি খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে সরকারি রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের অপচেষ্টায় ব্যস্ত।

এছাড়া মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাড. নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, বিএনপি নেতা মো. আনিসুর রহমান কামাল, ছাত্রদল নেতা তাইবুল হোসেন, সৈয়দ শাহ আলম, এসএম ঈমাম আলীসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করেছেন ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি জালিয়াতদের ছাড় দেয়া হবে না।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪