| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যার প্রতিবাদে দাগনভূঞায় শিক্ষার্থীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১৯:৫২:৪৬:অপরাহ্ন  |  ২০৬৪ বার পঠিত
রামিসা হত্যার প্রতিবাদে দাগনভূঞায় শিক্ষার্থীদের বিক্ষোভ

দাগনভূঞা প্রতিনিধি: ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোরবার (২৪ মে) সকাল সাড়ে এগারোটার দিকে দাগনভূঞা পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা দেশের বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কর্মসূচির শুরুতে অত্র কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান প্রহর এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধনস্থলে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান প্রহর, প্রথম বর্ষের শিক্ষার্থী সাবরিনা, মোঃ আলিফ ও আর্নিশাসহ অন্য শিক্ষার্থীরা। 

বক্তারা বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার, কার্যকর আইন প্রয়োগ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শিক্ষার্থীরা বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত না হলে সমাজে নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি আরো বাড়তে পারে।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারের কাছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪