| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ২২:৪৬:২৮:অপরাহ্ন  |  ৮১০ বার পঠিত
ফতুল্লায় পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পথশিশুকে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে নাজির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে বক্তাবলী ইউনিয়নের প্রতাবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাস্তা থেকে ৬ বছর বয়সী এক পথশিশুকে ধরে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায় নাজির। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি এলাকাবাসীর নজরে পড়ে। পরে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বক্তাবলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

আটক নাজির হোসেন প্রতাবনগর এলাকার জুলহাস মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪