| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে সেতু ধসে নিহত ১, আহত ৫

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০১:৩০:৪৬:পূর্বাহ্ন  |  ১১২ বার পঠিত
কুড়িগ্রামে সেতু ধসে নিহত ১, আহত ৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি সেতু ধসে একজন নিহত ও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে ট্রাক্টরসহ সেতুটি ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি ট্রাক্টর সেতুর ওপর উঠতেই মুহূর্তের মধ্যে সেটি ভেঙে পড়ে। এতে ট্রাক্টরে থাকা কয়েকজন নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহত অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেতুটি ভেঙে পড়ায় পাঁচগাছী, যাত্রাপুর ও বেগমগঞ্জ ইউনিয়নের প্রায় অর্ধলাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, ২০০৩ সালে নির্মিত সেতুটি নিম্নমানের কাজের কারণে নির্ধারিত সময়ের আগেই ধসে পড়েছে। তারা সেতু নির্মাণে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন জানান, সেতু ধসের বিষয়টি সদর ইউএনওকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, সেতুটি আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ভারী যানবাহন চলাচল না করার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছিল। আপাতত দ্রুত মাটির রাস্তা নির্মাণ ও অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪