| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০১:৩৭:০৩:পূর্বাহ্ন  |  ১২৩ বার পঠিত
রামিসা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: শিশু রামিসা হত্যাকাণ্ড ও নির্যাতনের দ্রুত বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এফএডি ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) সদস্য ফাহিদ হাসান, টিআইবির এরিয়া ম্যানেজার সৌমেন দাস, এমজেএসকেএসের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান এবং জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা বেগমসহ অন্যরা।

বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও দেশে এখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। গত চার মাসে দেশে ১১৮ কন্যাশিশু ও ১৭ শিশু হত্যার শিকার হলেও অধিকাংশ ঘটনার বিচার কার্যক্রম শুরু হয়নি। বিচারিক দীর্ঘসূত্রতার কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এ সময় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিশেষ আদালতের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।

এদিকে একই দাবিতে দুপুরে জেলা শহরের কলেজ মোড়ে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কুড়িগ্রাম’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে ধর্ষণবিরোধী আইনের সংস্কার এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান অংশগ্রহণকারীরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪