| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০২:০৭:৫৪:পূর্বাহ্ন  |  ১৮৫ বার পঠিত
ঈদে বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২৫ মে) থেকে আগামী ১ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রোববার বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।

অ্যাসোসিয়েশন জানায়, ঈদের প্রস্তুতি ও উৎসবকে বিবেচনায় নিয়ে দুই দেশের ব্যবসায়ী ও চালকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় বুড়িমারী ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আগামী ২ জুন থেকে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, ঈদের ছুটিতেও যাত্রী পারাপারে কোনো বিঘ্ন ঘটবে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪