| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ফেস্টুন কাটা নিয়ে উত্তেজনা, দোকান ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০২:১৮:৩৫:পূর্বাহ্ন  |  ১৫৯ বার পঠিত
লক্ষ্মীপুরে ফেস্টুন কাটা নিয়ে উত্তেজনা, দোকান ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় জামায়াত নেতার ঈদ শুভেচ্ছা ফেস্টুন কেটে ফেলা এবং পরবর্তী সহিংসতার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার বিকেলে মান্দারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমনের প্রায় ৬০টি ঈদ শুভেচ্ছা ফেস্টুন ব্লেড দিয়ে কেটে ফেলেন জেলা পরিবহণ শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও মান্দারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেস্টুন কাটা নিয়ে সন্ধ্যায় বাজারে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সাংবাদিকরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে মান্দারী বাজারে বিএনপি কর্মীদের মিছিল বের হয় এবং জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠান ‘চ্যানেল ফ্যাশন’ ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে দোকান কর্মচারীসহ কয়েকজনকে মারধর করার অভিযোগও পাওয়া গেছে।

জামায়াত নেতা রেজাউল ইসলাম খান সুমন অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তার ফেস্টুন নষ্ট করা হয় এবং প্রতিবাদ জানাতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়। পরে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত আক্তার হোসেন সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি এবং উল্টো হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪