| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সশস্ত্র হামলা, অভিযান চলছে

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০১:২৬:১২:পূর্বাহ্ন  |  ৫১৮৬৫৬ বার পঠিত
সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সশস্ত্র হামলা, অভিযান চলছে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা একযোগে হামলা চালিয়েছে। এ সময় র‍্যাব সদস্যদের সঙ্গে হামলাকারীদের প্রায় দুই ঘণ্টা গুলিবিনিময় হয়।

রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় চলতে থাকে বলে জানিয়েছে র‍্যাব।

ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অভিযান চলছে।

র‍্যাবের দাবি, হঠাৎ করে একটি সন্ত্রাসী দল ক্যাম্পে হামলা চালালে তারা পাল্টা জবাব দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ফোর্স কাজ করছে।

চট্টগ্রাম র‍্যাবের কমান্ডার হাফিজুর রহমান জানান, সন্ত্রাসীদের একটি পক্ষ ক্যাম্পে আক্রমণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ১৯ জানুয়ারি একই এলাকায় অভিযানে গিয়ে র‍্যাবের এক কর্মকর্তা সন্ত্রাসীদের হামলায় নিহত হন। ৯ মার্চ ওই এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সমন্বয়ে বড় ধরনের সাঁড়াশি অভিযান পরিচালিত হয়, যেখানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও একাধিক গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এলাকায় নিরাপত্তা জোরদার করতে পরে র‍্যাব ও পুলিশের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪