| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আকাশ সংস্কৃতির গ্রাসে মানবিকতা, শিকড়ে ফেরার ডাক ঠাকুরগাঁওয়ে

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১১:০৭:২১:পূর্বাহ্ন  |  ৪৯৮৭ বার পঠিত
আকাশ সংস্কৃতির গ্রাসে মানবিকতা, শিকড়ে ফেরার ডাক ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি : আকাশ সংস্কৃতির আগ্রাসন, প্রযুক্তির অতিব্যবহার আর অপসংস্কৃতির চোরাবালিতে হারিয়ে যাচ্ছে বাংলার চিরায়ত মানবিক মূল্যবোধ। খুন, ধর্ষণ কিংবা মব ভায়োলেন্সের মতো ঘটনা মানুষের সৃজনশীল ও মননশীল প্রতিভাকে গ্রাস করছে। এমন সামাজিক ও মনস্তাত্ত্বিক সংকটের মুখে নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতির শিকড়ে ফিরিয়ে নিতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সমাবেশ।

গত রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ‘মানবকল্যাণ পরিষদ’ ও ‘নেটজ বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনভর চলা এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, কৌতুক, নৃত্য ও সংগীত পরিবেশন করে। প্রতিযোগিতা শেষে ‘নিশ্চিন্তপুর থিয়েটার’ একটি নাটক মঞ্চস্থ করে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদ আহমেদ সুবর্ণের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা আলমগীর কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাকিবা ইয়াসমিন এবং মানবকল্যাণ পরিষদের কর্মকর্তা রাশেদুল আলম লিটন।

বক্তারা বলেন, সংস্কৃতির মূল কাজ মানুষের মনকে পরিশীলিত করা। তরুণরা যখন নিজস্ব সংস্কৃতি ভুলে সস্তা বিনোদনে গা ভাসাচ্ছে, তখন এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪