| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৩:৩০:০৩:অপরাহ্ন  |  ১২৩১ বার পঠিত
বাগেরহাটে মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি: ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে তরুণী ও গর্ভবতী মায়েদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখা। একই সঙ্গে হাম সংক্রমণ মোকাবিলা ও আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে বাগেরহাটের সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শেখ রিয়াদুজ জামান। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেন লিটন এবং প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী।

মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পিয়ারা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন, সহ-সভাপতি জাহানারা খানম ও তহমিনা বেগম মিনু, উপপরিষদ সম্পাদক নাদিরা আকরাম, হেনা চৌধুরী, সোনালী সোম, তাজমিন নাহার তাজু, আবিদা সুলতানা ললি, তিথি দেবনাথ, ফারজানা জাফরসহ তরুণী সদস্যরা।

সভায় গর্ভকালীন স্বাস্থ্যসেবা, অ্যান্টিনেটাল কেয়ার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, গর্ভকালীন পাঁচটি বিপদচিহ্ন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রথমবারের মতো মা হতে যাওয়া ১৫ জন গর্ভবতী নারী অংশ নেন।

সভা থেকে দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। পাশাপাশি বাগেরহাট সদর হাসপাতালে সাপে কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম ও জলাতঙ্ক প্রতিরোধী ইনজেকশনের সরবরাহ বাড়ানোর দাবি জানানো হয়।

পরে সারাদেশে হাম রোগের সংক্রমণে শতাধিক শিশুর মৃত্যু ও বিপুলসংখ্যক শিশুর আক্রান্ত হওয়ার প্রেক্ষাপটে বাগেরহাটে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪