জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে দুই দিনেও উদ্ধার হয়নি জিঞ্জিরাম নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু শাকিলার লাশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ মে) দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ লংকারচর গ্রামের শাকিলাসহ তিন শিশু জিঞ্জিরাম নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে যায় তিন শিশুই।
স্থানীয়দের চেষ্টায় দুই শিশুকে জীবিত উদ্ধার করা হলেও শাকিলাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ লংকারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু শাকিলা ওই এলাকার আবু সাঈদের মেয়ে বলে জানা গেছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত দেওয়ানগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দল শিশু শাকিলাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
রিপোর্টার্স২৪/এসএন