| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় আম কুড়াতে গিয়ে গাছ চাপায় নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৭:১৩:৪০:অপরাহ্ন  |  ১২৪১ বার পঠিত
বগুড়ায় আম কুড়াতে গিয়ে গাছ চাপায় নারীর মৃত্যু

গুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে আমিনা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই গ্রামের মৃত সোলায়মানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) সকাল আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার দিকে এলাকায় তীব্র ঝড় শুরু হয়। ওই সময় আমিনা বেগম বাড়ির পাশে একটি আমগাছের নিচে আম কুড়াতে যান। ঝড়ের প্রচণ্ড দাপটে হঠাৎ আমগাছটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝড়ে গাছ ভেঙে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪