| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট খাদিজা আটক

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৮:৪৩:৫৮:অপরাহ্ন  |  ১০৭৭ বার পঠিত
বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট খাদিজা আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলা মাদলা (কালিতলা) এলাকায় এক ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জূয়া পরিচালনা করে আসছে। এছাড়া অনলাইন জূয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স জূয়া লিংক এর মাধ্যমে সাধারন জনগনকে জুয়ায় অংশ গ্রহণ করতে আহবান করছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি দল রবিবার মাদলা (কালিতলা) এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ আব্দুল খালেকের বাড়ি থেকে তার মেয়ে মোছাঃ খাদিজা খাতুনকে (২৯) আটক করা হয়। জূয়া খেলার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি স্মার্ট মোবাইল এবং ২টি সিম জব্দ করা হয়। 

অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪