চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ২১ নম্বর জামালখান ওয়ার্ডে মানবিক উদ্যোগ হিসেবে “ভালোবাসার ঈদ উপহার” বিতরণ করা হয়েছে। স্থানীয় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন করেন চট্টগ্রাম নগরের সাবেক যুবদল নেতা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রুবেল বড়ুয়া।
সোমবার (২৫ মে) জামালখান ওয়ার্ডের আসকার দীঘির উত্তর পাড়, লিগ্যাল ফার্নিচারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা খলিলুর রহমান। এতে সভাপতিত্ব করেন রুবেল বড়ুয়া নিজেই।
উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ভাগ করে দিতে এবং মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সজল, সজীব, আশরাফ, ঐক্য ফ্রন্ট নেতা প্রীতম, যুবদল নেতা সুমন, মামুন, জনি, শাহাজাহান, প্রিন্স, গোলাপ খান, রানা, তাজউদ্দীন, কল্লোল, দীক্ষিত, তাপস, মিথুন ও স্বরাজসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের আগে এমন উদ্যোগ এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম