| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে ব্রিজের নিচে মিলল যুবকের মরদেহ

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১৫:৫২:১৯:অপরাহ্ন  |  ৪৯৮ বার পঠিত
নাটোরের লালপুরে ব্রিজের নিচে মিলল যুবকের মরদেহ

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে রেললাইনের একটি ব্রিজের নিচ থেকে আশিক (২৮) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সকালে আজিমনগর রেলস্টেশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী পাটিকাবাড়ী এলাকার ২১৩ নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

নিহত আশিক উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার মহাসিন আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি জন্মগতভাবে প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশের একটি ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের আঘাতে ভোররাতে তার মৃত্যু হতে পারে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মরদেহ উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪