| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ড্রামট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারী নারী নিহত

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১৬:৪০:০৫:অপরাহ্ন  |  ৬৩২ বার পঠিত
জামালপুরে ড্রামট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারী নারী নিহত


খাদেমুল বাবুল, জামালপুর:

জামালপুর সদর উপজেলায় ড্রামট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে রত্না ভানু (৪৭) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহত রত্না ভানু শেরপুর জেলার নকলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকায় বালুবাহী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী রত্না ভানু ট্রাকের ধাক্কায় নিহত হন। আহত হন পিকআপভ্যান চালক রিপন মিয়া।

স্থানীয়রা জানান, নিহত রত্না ভানু মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আহত পিকআপভ্যান চালক রিপন মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় রত্না ভানু নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। পিটিআইয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। আহত পিকআপভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ভুল/সংশোধন:

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪