| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ সহায়তা বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১৭:৩৭:২১:অপরাহ্ন  |  ৫৭৯ বার পঠিত
বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ সহায়তা বিতরণ

নওগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় বদলগাছী উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কেটুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান তুলে দেন। মহাদেবপুর ও বদলগাছী উপজেলার ৯৫৫ জন গরিব, অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

ঈদের এক দিন আগে সহায়তা পেয়ে খুশি উপকারভোগীরা।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪