| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১৭:৫২:৪০:অপরাহ্ন  |  ৪৬৩ বার পঠিত
নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু সুবিধাভোগীদের হাতে এ মানবিক সহায়তার নগদ অর্থ তুলে দেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক আলহাজ মুস্তাফিজুর রহমান আলেক, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঈদুল আজহার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।

রিপোর্টার্স/এমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪