| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ২০:০৬:৪৩:অপরাহ্ন  |  ৬৩১ বার পঠিত
নওগাঁয় বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জমির অংশীদার ভুক্তভোগী সেরেকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মো: হারুন, উচ্ছেদ হওয়া স্থানীয় দোকানদার নুরুল ইসলাম, ফেরদৌস, বুলবুলি, উচেছদ হওয়া ভুক্তভোগী জমির অংশীদার পারুল ও পারভীন বেগম।

এসময় অনুষ্ঠিত মানববন্ধনে উচেছদ হওয়া ভুক্তভোগী জমির অংশীদারের পরিবার এবং দোকানদারসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ভূমি মালিক ও দোকানদারগণ অভিযোগ করে বলেন, কয়েক যুগ ধরে বৈধভাবে পরিচালিত পৈতৃক সম্পত্তির উপর স্থাপনকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কোনো ধরনের পূর্ব নোটিশ, আলোচনা কিংবা বিকল্প ব্যবস্থার সুযোগ না দিয়েই অবৈধভাবে জোরপূর্বক পৈত্রিক স্থাপনা উচ্ছেদ করায় ঈদের দু’দিন আগে পরিবার পরিজন নিয়ে আমরা দিশাহারা।

জমির অংশীদার ভুক্তভোগী সেরেকুল ইসলাম বলেন- আর মাত্র দুইদিন পর’ই পবিত্র ঈদুল আজহা। এরমাঝে হঠাৎ কোন নোটিশ কিংবা নির্দেশনা ব্যতিত আমাদের জমি থেকে উচ্ছেদ করা হয়। এই জমির অন্য অংশীদার ইসলামী ব্যাংকের নিকট লোন নিয়েছে। এটা নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। উক্ত জমির অংশীদারদের মাঝে এখনো বাটোয়ারা মামলা চলমান। অথচ ইসলামী ব্যাংক আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালায়।

তিনি আরো বলেন- হঠাৎ করে গতকাল ২৫ মার্চ বিকেলে জজ কোর্টের নাজির, পুলিশ, ব্যাংকের লোকজন নিলাম ক্রয়কৃত ব্যক্তি সাজেদুল ইসলাম ভেকু মেশিন নিয়ে এসে দোকানপাট ভাংচুর শুরু করেন। আমাদের কোন উচ্ছেদ নোটিশ কিংবা কোন কাগজপত্র দেয়নি তারা। এই জমির মালিকানা নিয়ে ঝামেলার ফলে আদালতে মামলা চলমান আছে এবং কোর্ট থেকে এই জমির উপর স্থিতিঅবস্থা জারি রয়েছে। তারপরেও বিনা নোটিশে কিভাবে এখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। আমি এর সুষ্ঠ বিচার চাই।

আর মাত্র দু’দিন বাদেই কোরবানির ঈদ। ঈদের পূর্বে হঠাৎ চালানো এই উচ্ছেদ অভিযানে প্রায় সতেরজন ব্যবসায়ী তাদের ব্যবসা-বণিজ্য হরিয়ে চোখের পানি ফেলছেন নিরবে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪