| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংঘাত শুরুর পর ইরানে নিহত ৪৩০, আহত ৩৫০০

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ১১:২৫:৫৪:পূর্বাহ্ন  |  ১৬৮৬১৯৩ বার পঠিত
সংঘাত শুরুর পর ইরানে নিহত ৪৩০, আহত ৩৫০০
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার (২১ জুন) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর।

কয়েকদিনের মধ্যে ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে এটি প্রথম ইরানে সরকারি আপডেট।

এরআগে গত রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সংঘাতে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তবে ইরানে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি ইসরায়েলি হামলায় শুক্রবার পর্যন্ত ৬৫৭ জন নিহত হওয়ার দাবি জানিয়েছে। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে কমপক্ষে ২৫ জন নিহত এবং প্রায় ২ হাজার ৫১৭ জন আহত হয়েছেন। সূত্র : বিবিসি, আলজাজিরা



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪