| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রকে আবারও যে হুঁশিয়ারি দিলেন খামেনি

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০২:৩৩:৫৯:পূর্বাহ্ন  |  ১৬৮৫০৯১ বার পঠিত
যুক্তরাষ্ট্রকে আবারও যে হুঁশিয়ারি দিলেন খামেনি
ছবির ক্যাপশন: আগের ভিডিও শেয়ার করে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন খামেনি

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটিকে আগের একটি সতর্কবার্তা মনে করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার টেলিভিশনে দেয়া তার এক বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরাইল সংঘাতে জড়ায়, তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য।

ভিডিও বার্তায় খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে, তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে।’

ভিডিওতে খামেনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যে ক্ষতির সম্মুখীন হবে তা ইরানের যেকোনো ক্ষতির চেয়ে অনেক বেশি হবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো, নাতাঞ্জ, ইস্পাহানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা-ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে-খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪