| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও মোবাইল জব্দ

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৫:০২:১৫:অপরাহ্ন  |  ৮৭৫২ বার পঠিত
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও মোবাইল জব্দ

কুমিল্লা প্রতিনিধি: ‎কুমিল্লা সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎সোমবার (১ জুন ) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদক ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।

‎উদ্ধারকৃত সামগ্রী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর কিংবা ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪